বিনোদন রিপোর্ট
পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। তার সুনাম রয়েছে আন্তর্জাতিক পর্যায়েও। প্রথমবারের মতো ‘তোমারই নাম লেখা’ শিরোনামের একটি বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন তিনি। বাংলাদেশি গীতিকার রবিউল আউয়ালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন পাকিস্তানের সংগীতশিল্পী সালমান আশরাফ। রবিউল আউয়াল এ প্রসঙ্গে বলেন, ‘রাহাত ফতেহ আলী খানের সঙ্গে কাজ করাটা বেশ বড় একটি বিষয়। কয়েক মাস আগে পাকিস্তানি সংগীত পরিচালক সালমান আশরাফ আমার কাছে ভালো একটি গীতিকবিতা চান। কারণ এর আগেও তিনি আমার কথায় দুটি গান নিজের সুর-সংগীতায়োজনে গেয়েছেন। সেখান থেকেই এই সুযোগটা আমার কাছে আসে।’
২৫ নভেম্বর পাকিস্তানি সংগীতশিল্পী সালমান আশরাফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওতে গানটি প্রকাশ পায়।
