গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ধোপাজাঙ্গালিয়া গ্রামের আরশাদুল হক ও তার শিশু সন্তান জান্নাতুল অমি (৩)।
ধাপাজাঙ্গালিয়া গ্রামের আরশাদুল হক পুকুরে পানি দেওয়ার জন্য সেচলাইন চালু করতে সুইচ দেওয়ার সময় স্পৃষ্ট হন। এ সময় আরশাদুল হকের কোলে ছিল তার শিশুসন্তান জান্নাতুল অমি। কৃষক আরশাদুল ঘটনাস্থলেই মারা যায়। শিশু অমিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
