স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের সর্বোচ্চ বিদ্যাপিঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯-২০২০ সেশনের ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে। আগামী ২ ডিসেম্বর শুরু হয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত এই ভর্তিযুদ্ধ চলবে।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব প্রফেসর খালেদ হোসেন জানান, এ বছর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৯৭ হাজার ছাত্র-ছাত্রী। ১৯৯৫ আসনের জন্য লড়বে ৯৭ হাজার পরীক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়বে ৪৮ দশমিক ৬২ জন।
তিনি জানান, এ ইউনিটে পরীক্ষায় ৫৮৫টি পদের জন্য ২৫ হাজার জন অংশ নেবে। প্রতিটি আসনের জন্য এই ইউনিটে প্রায় ৪৩ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd)-এ পাওয়া যাবে।
