ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্ণাঙ্গ চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ইন্দুরকানী বাজারের প্রধান সড়কে ইন্দুরকানী উন্নয়ন ফোরামের আয়োজনে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মানববন্ধন হয়।
ইন্দুরকানী উন্নয়ন ফোরামের মুখপাত্র আহাদুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ. খালেক গাজী, ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
২০০৭ সালে নির্মিত ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অদ্যাবধি আবাসিক চিকিত্সা ব্যবস্থা চালু করা হয়নি। মানববন্ধনে অনতিবিলম্বে হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর দাবি জানানো হয়।
