মুসলিম লীগের সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সভা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৪২

মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক সভাপতি এম. এ সালামের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল আলেচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন এন. ডি.পির চেয়ারম্যান আলমগীর মজুমদার। আরো বক্তব্য রাখেন মুসলীম লীগ স্থায়ী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি মো. কুদরত উল্লাহ, প্রচার সম্পাদক শেখ এ সবুর, দপ্তর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান, সমবায় সম্পাদক আব্দুল আলীম, ছাত্রনেতা মো. নুরল আলম, মো. নুরুজ্জামান ও প্রতিবাদী জনতা পার্টির সভাপতি মো. ওমর ফারুক ফরাজী। আলোচনা সভা শেষে প্রয়াতের আত্মার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি