আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোকে ম্যানচেস্টার ডার্বিতে নাও দেখা যেতে পারে। আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে খেলাটি। চেলসির বিপক্ষে গত শনিবার খেলতে গিয়ে উরুতে আঘাত পান অ্যাগুয়েরো। সিটি কোচ পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামার আগে এ তথ্য জানান। এই ইনজুরির কারণে অ্যাগুয়েরো কয়েক সপ্তাহ খেলার বাইরে থাকবেন। তাই বেশ কয়েকটি ম্যাচও খেলতে পারবেন না বলে জানিয়েছেন সিটি কোচ। এর মধ্যে আছে নিজেদের মাঠে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত শাকতার দোনেতস্ক এবং ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ও বার্নলির খেলাগুলো। এ সময়েও যদি তিনি সেরে না ওঠেন তাহলে ম্যানচেস্টার ডার্বিতেও তাকে দেখা যাবে না।
