বাঁশের খুঁটিতে বিদ্যুতের মেইন লাইন!

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২২:০৯

ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলাধীন পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের চায়ের বাজার এলাকায় ফসলি জমির ওপর বাঁশ দিয়ে প্ল­াস্টিক কভার বিহীন বিদ্যুতের মেইন লাইন টানা হয়েছে। যে কোনো সময় খুঁটিটি ভেঙে বিদ্যুতের লাইন মাটিতে পড়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খুঁটিটির আশপাশের ফসলি জমিতে কৃষকরা কাজ গিয়ে সর্বক্ষণ আতঙ্কে থাকেন। এছাড়া বর্ষা মৌসুমেও খুঁটিটি ভেঙে পানিতে বিদ্যুতায়ন হয়ে দুর্ঘটনা ঘটা বিচিত্র নয়। তাই অতি দ্রুত ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটির পরিবর্তে বৈদ্যুতিক খুঁটি বসাতে সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

এম মনসুর আলী, অরুয়াইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া