শার্শায় সড়ক পরিবহন আইন সচেতনতা সপ্তাহ পালিত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২২:২৫

‘ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনা মুক্ত জীবন নিশ্চিত করুন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’ এই স্লোগান নিয়ে মঙ্গবার সকালে নাভারন-সাতক্ষীরা মোড়ে সড়ক পরিবহন আইন সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন  ড্রাইভার, মোটর শ্রমিকরাসহ শার্শা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন  ও বিতরণ :  নাভারণ বাজারে মঙ্গলবার বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা সদর  ইউনিয়নের চেয়ারম্যান  সোহারাব হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং মোরাদ হোসেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন  স্কুলের শিক্ষার্থীদের হাতে  বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রধান অতিথি সোহারাব হোসেন এবং উদ্ভাবক মিজানুর রহমান মিজান।

 

 ইত্তেফাক/ইউবি