হংকংয়ে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘হংকং ক্রাইসিস কমান্ড সেন্টার’ স্থাপন করেছে চীন। বেইজিং হংকংয়ের লিয়াজো প্রধানকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে। নানা চেষ্টা সত্ত্বেও হংকংয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি চীন। বরং স্থানীয় নির্বাচনে চীনবিরোধীরা বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। খবর রয়টার্সের
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, লিয়াজো অফিস কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। এজন্য বেইজিং সরকার অফিসের পরিচালক ওয়াং জিহমিনকে সরিয়ে দেওয়ার পরিকল্পা করছে। তিনিই হংকংয়ে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে নিয়োজিত। চীনের এক কর্মকর্তা জানিয়েছেন, লিয়াজো অফিস কেবল হংকং ও চীনের ধনীদের সঙ্গে যোগাযোগ রাখে। অথচ হংকংয়ে মানুষদের সঙ্গে এদের সংযোগ কম। এজন্যই পরিচালককে পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। হংকংয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের অফিস জানিয়েছে, এই ধরনের প্রতিবেদন ভুয়া। হংকংয়ে পরিস্থিতি কেমন হচ্ছে তা নিয়ে তেমন একটা ভাবনা নেই। চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সরকার বদ্ধপরিকর। গত ৫ মাসের বেশি সময় ধরে হংকংয়ে বিক্ষোভ চললেও সমাধান আসেনি। সরকার কিছু দাবি মেনে নিলেও বিক্ষোভকারীরা গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
