পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বৃদ্ধির ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৯ নভেম্বর বাজওয়ার অবসর গ্রহণের কথা। গত ১৯ আগষ্ট প্রধানমন্¿ী ইমরান খানের জারি করা নোটিশে বলা হয়, বর্তমান কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর আরও তিন বছর সেনাপ্রধান পদে থাকবেন বাজওয়া। কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, প্রেসিডেন্ট ছাড়া আর কেউ সেনাপ্রধানের কার্যকালের মেয়াদ বাড়াতে পারেন না। অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর আদালতে দাবি করেন, প্রেসিডেন্টের অনুমোদন নিয়েই সেনাপ্রধানের কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু প্রধান বিচারপতি সেই যুক্তিকে গুরুত্ব না দিয়ে মেয়াদ বৃদ্ধির নোটিশ সাসপেন্ড করে আজ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এদিকে সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে লড়তে আইনমন্¿ীর পদ থেকে পদত্যাগ করেছেন ফারুঘ নাসিম। প্রধানমন্¿ী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রেলমন্¿ী শেখ রশিদ। -ডন
