স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহীর পবায় ১২ বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার বারইপাড়ায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত শিশু হাসিনা খাতুন (১১) পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের বাইপুর গ্রামের হোসেন আলীর মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি এবার প্রাথমিকের সমাপনী পরীক্ষা শেষে নানার বাড়ি পবার বারইপাড়াতে বেড়াতে এসেছিল। রাতে শিশুটিকে নিজেদের ঘরে ঘুম পাড়িয়ে রেখে নানা আকবর আলী ও নানি পাশের বাড়িতে মাদারের গান শুনতে যান। এ সুযোগে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। শেষরাতের দিকে নানা-নানি বাসায় ফিরে শিশুটির মৃতদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন।
ওসি বলেন, শিশুটি হয়তো ধর্ষণকারীকে চিনে ফেলেছিল। এ কারণে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।
