কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছে কুড়িগ্রাম-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আছলাম হোসেন সওদাগর। রবিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বীরবল। এ সময় প্রার্থী আছলাম হোসেন সওদাগর সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কার বিজয় নিশ্চিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার, ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান নান্টু, পৌর কমান্ডার নুর ইসলাম নুরু, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোখলাইলুর রহমান রাইটার প্রধান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ব্যাপারী প্রমুখ। পরে মুক্তিযোদ্ধারা তার শুভ কামনায় মাথায় হাত বুলিয়ে দেন।
মেলান্দহে হাতপাখার নির্বাচনী সভা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা বুরহান উদ্দিনের নির্বাচনী প্রচারণা সভা ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নাংলা জামিয়া ফারুকিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুজাহিদ কমিটি মেলান্দহ শাখা এ আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জামালপুর মুজাহিদ কমিটির সহসভাপতি মাওলানা সোলায়মান কবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা মার্কা প্রার্থী হাফেজ-মাওলানা বুরহান উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, ইসলামী আন্দোলনের কর্মী মাওলানা আশরাফ আলী, ইসলামী আন্দোলন নাংলা ইউনিয়নের সম্পাদক মাওলানা আ. আলিম, মেলান্দহ মুজাহিদ কমিটির সম্পাদক মাওলানা আ. রহমান, মাদারগঞ্জ ইসলামী আন্দোলনের সম্পাদক মাওলানা শফিক আহম্মেদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা রাশিদুল ইসলাম প্রমুখ। সভায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ-মাওলানা বুরহান উদ্দিনের হাত পাখা মার্কা বিজয়ী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
চাটমোহরে বিএনপি প্রার্থীর
গণসংযোগ ও পথসভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেএম আনোয়ারুল ইসলাম শনিবার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা বাজারে পথসভা করেন। সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ বেলালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন- বিএনপি প্রার্থী কেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আ. রহিম কালু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, পৌর বিএনপির সভাপতি এএম জাকারিয়া, আনোয়ারুল হক বাবু, বকুল সরকার প্রমুখ।
তালায় বিভিন্ন স্থানে নৌকার গণসংযোগ ও নির্বাচনী সভা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ’র নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে তালার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালার জাতপুর বাজারে এক নির্বাচনী সভা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ, যুবলীগ নেতা ফিরোজ বিশ্বাস প্রমুখ। একই দিন জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভা জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলাম মুক্তির সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোড়ল আঃ রশিদ। জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাম প্রসাদ দাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আনরুল ইসলাম, ইন্দ্রজিত্ দাস বাপী, অধ্যাপক এমএ গফ্ফার, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, ছহিল উদ্দিন, ওলিয়ার রহমান প্রমুখ। এ ছাড়া কুমিরা ইউনিয়নে নৌকা প্রতীক বিজয় করতে এক সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মহাজোট প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার গণসংযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে মহাজোটের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে লাঙ্গল মার্কার গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চলছে। শনিবার রেজাউল ইসলাম ভূঁইয়া আশুগঞ্জের আড়াইসিধা, তালশহর পশ্চিম, সরাইল বাজার, শহিদ মিনার ও কুট্টাপাড়া মোড় থেকে লালশালু পর্যন্ত গণসংযোগ, পথসভা ও মিছিলে অংশ নেন। গণসংযোগ পথসভায় লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী এবং পার্টি চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ভোটারদের নিকট লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হামিদ ভাসানী, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুল হক ওয়াহাব, যুগ্ম আহ্বায়ক মো. বসির আহমেদ, যুগ্ম সদস্য সচিব মো. নাছির খান ও সৈয়দ মোকাব্বির, সদস্য মো. আনিছ খান, মো. সোলাইমান মজুমদার, মো. হাসান প্রমুখ নেতা ।
ফরিদপুর-১ আসন মহাজোট প্রার্থীর
পথসভা ও জনসভা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের মহাজোট ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মনজুর হোসেন বুলবুল মধুখালী উপজেলায় ৯টি পথসভা ও একটি জনসভায় বক্তব্য রাখেন। শনিবার সকালে গাজনা ইউনিয়নের মথুরাপুর বাজার, শ্রীনাথপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠ, মেগচামী ইউনিয়নের রুকুনি, আনন্দ বিদ্যানিকেতন, মেগচামী মৃধার বাজার, গোপীনাথপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠ, নরকোনা স্কুল ও বামুন্দি বিরালদী বাজারে পথসভা এবং সন্ধ্যা ৬টায় রায়পুর ইউনিয়নের গোপালদী হাটে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। পরে মধুখালী প্রেসক্লাব চত্বরে উপজেলা জাতীয় পার্টির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নয়টি পথসভা ও জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, বাংলাদেশ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব শুধাংশ শেখর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ওয়ার্কার্স পার্টির নেতা কেন্দ্রীয় মনোজ সাহা, চীকুর রঞ্জন সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা, মেগামী ইউনিয়নের চেয়ারম্যান মো. হাসান আলী খান, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মৃধা, তিন ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আকরাম হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা আবুল কাশেম মৃধা, আব্দুস সাত্তার বয়াতি, সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, প্রভাষ সরকার, শাজাহান খন্দকার প্রমুখ।
০
