বৈখরী আবৃত্তি আলয়ের আত্মপ্রকাশ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৮:৫২

আবৃত্তি আলয় ‘বৈখরী’র আয়োজনে গত ২১ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে তাদের যাত্রা শুরু অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন খ্যাতিমান কথাসাহিত্যিক  ড. হরিশংকর জলদাস। বৈখরীর মুখ্য সমন্বয়ক ঐশি পালের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি অঞ্চল চৌধুরী, বোধন আবৃত্তি পরিষদের আহ্বায়ক আবদুল হালিম দোভাষ এবং কবি ও শিশুসাহিত্যিক জিন্নাহ চৌধুরী। এ সময় অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বৈখরীর সদস্যরা।

উদ্বোধনী পর্বের পর একক আবৃত্তি পরিবেশন করে বৈখরীর সদস্য রিপন দত্ত, জয় দেব, ত্রয়ী চৌধুরী, পৌলমী পাল, অনন্যা দেব, পূর্বা দত্ত, অরিত্র ঘোষ, অনির্বাণ পাল, অর্ণব বড়ুয়া ও ঐশী পাল। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন  উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি আবৃত্তিশিল্পী ফারুক তাহের, তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম, বোধন আবৃত্তি পরিষদের সদস্য আবৃত্তিশিল্পী  মাইনুল আজম চৌধুরী, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী অনির্বাণ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের আবৃত্তিশিল্পী জেবুন নাহার শারমিন ও প্রমিতি সাংস্কৃতিক একাডেমির আবৃত্তিশিল্পী ইকবাল হোসেন জুয়েল। এ সময় বন্ধু সংগঠনের সকলেই ফুলেল শুভেচ্ছা ও বই উপহারের মাধ্যমে বৈখরীর আত্মপ্রকাশে শুভেচ্ছা জানান।

্এছাড়া সমাপনী বৃন্দ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বৃন্দ পরিবেশনায় ছিলেন বৈখরীর সদস্য অনিক মজকুরি, দিগন্ত দাশ, ত্রয়ী চৌধুরী, বিনয় দত্ত, অনির্বাণ পাল, তৃষা বিশ্বাস, জয় আচার্য্য, অনন্যা দেব, রিপন দত্ত, শচীন সেন, হিমেল মিত্র, শান্তু মজুমদার, অর্ণব বড়ুয়া, পূর্বা দত্ত ও অরিত্র ঘোষ। অনুষ্ঠানটির নির্দেশনা ও ব্যবস্থাপনায় ছিলেন ঐশী পাল।