ইয়াবা বিক্রির অভিযোগে পুলিশসহ গ্রেফতার ২

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:১৬

মাগুরায় ইয়াবা বিক্রির অভিযোগে আবুল বাসার (২৮) নামে এক পুলিশ কনস্টেবল ও রাজিব (২২) নামে ২ জনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার গভীর রাতে তাদের শহরের পাইকারি কাঁচা বাজার এলাকা থেকে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল আবুল বাসার মাগুরা সদর উপজেলার হাজীপুর পুলিশ ফাঁড়ির সদস্য এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড়রিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। আর রাজিবেরর বাড়ি মাগুরার হাজীপুর গ্রামে।

আরও পড়ুন: চাঞ্চল্যকর এমপি লিটন হত্যা মামলার রায় কাল

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাগুরার পরিদর্শক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম