জার্মানি ও যুক্তরাষ্ট্রের সাবেক কোচ য়ুর্গেন ক্লিন্সম্যান বুন্দেশলিগার ক্লাব হার্থা বার্লিনের দায়িত্ব নিয়েছেন। তিনি মৌসুমের শেষ নাগাদ এ দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছে জার্মান ক্লাবটি। গত রবিবার ঘরোয়া লিগে মাঝসারির দল অগসবার্গের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর হার্থা তাদের কোচ অ্যান্টে কোভিচকে বরখাস্ত করে। ছয় বছর এই ক্লাবটির রিজার্ভ দলের খেলোয়াড়দের কোচিং করানোর পর গেল জুলাইয়েই কেবল তিনি হার্থার দায়িত্ব নিয়েছিলেন। এখন তার জায়গায় এলেন ৫৫ বছরের ক্লিন্সম্যান। জার্মানির হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়া ও বিশ্বকাপ জেতা ক্লিন্সম্যান নভেম্বরের শুরুতেই হার্থার বোর্ডে পরামর্শক হিসেবে যোগ দেন। ক্লাবটি যখন অবনমন অঞ্চলের সামান্য উপরে সেই সময়ে এসে দায়িত্ব নিলেন হার্থার।
