বেরোবিতে ১১তম গণিত অলিম্পিয়াড শুক্রবার

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৪৬

বেরোবি সংবাদদাতা

গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টির লক্ষ্যে ১১তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডের বৃহত্তর রংপুর অঞ্চলের প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই প্রতিযোগিতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবন-২ এর গণিত বিভাগে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টা থেকে দুুুপুর ১২টা পর্যন্ত অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অলিম্পিয়াড প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের আটটি বিভাগের শিক্ষার্থী ছাড়াও বগুড়া জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। এ অলিম্পিয়াডে শীর্ষ ১০ প্রতিযোগীকে (কমপক্ষে দুই জন নারী) নির্বাচন করা হবে।