পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় কৃষক নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৪৭

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় আনোয়ার হোসেন ওরফে লাল মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত লাল মিয়া উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের শালদীঘা গ্রামের তালেব হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে লাল মিয়া শালদীঘা গ্রামের মসজিদের মাঠে ধর্মীয় সভা থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।