বগুড়ায় যুবককে ছুরিকাঘাত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৪৭

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের কলোনি এলাকায় রাসেল মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। মঙ্গলবার সন্ধ্যায় কলোনি তাজমা সিরামিকস কোম্পানি মাটি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। রাসেলের বাড়ি কলোনি মাটি মসজিদ এলাকায়।

বগুড়ার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ বলেন, মাটি মসজিদ এলাকায় সন্ধ্যায় রাসেলকে দুর্বৃত্তরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি বগুড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে জানায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রাসেলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বলেন, আমরা রাসেলের শরীরে যেসব ইনজুরি পেয়েছি প্রাথমিক চিকিত্সা দিয়েছি। তাকে রক্তও দেওয়া হয়েছে। এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।