গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবৈধ দখলে থাকা ১ একর ২৪ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিগ্রী মূলে মালিকানা পাওয়ায় আদালতের নির্দেশে টঙ্গীর মাছিমপুর মৌজায় এক একর ২৪ শতাংশ জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ঐ জমিতে স্কুল, মসজিদ, দোকানপাট, মার্কেট ছিল। স্কুল ও মসজিদ কর্তৃপক্ষকে সাত দিনের সময় দিয়ে অপর স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।
