ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চালকদের কাছ থেকে পৌরসভার টোলের নামে শারীরিক নির্যাতন ও চাঁদা আদায় করা হচ্ছে—এমন অভিযোগের প্রেক্ষিতে গণঅবস্থান ও সংহতি সমাবেশ করেছেন ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।
বুধবার জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সদর উপজেলার ২৫টি ইজিবাইক স্ট্যান্ড কমিটির শতাধিক শ্রমিক অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সহসভাপতি বাদশা মিয়া, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজুসহ জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
১৫ দিনের মধ্যে পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর অর্ধ দিবস পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন বক্তারা।
