নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
নন্দীগ্রামে র্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোটহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—রবিউল ইসলাম, বুলবুল হোসেন, ফারুক হোসেন, আব্দুল গাফফার ও মোসলেম খাঁ। এর আগে মঙ্গলবার রাতে র্যাব-১২ এর সদস্যরা উপজেলার গোছন গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।
