জয়পুরহাটের আক্কেলপুরে ইটভাটার মাটি চাপা পড়ে মো. শফি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার তিলকপুর ইউনিয়নে পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফি নওগাঁ জেলার ধুপাইকুড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
আরো পড়ুন: মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় ইট ভাটার মাটি কাটার কাজ করছিল শফি। হঠাৎ মাটির স্তূপ ধসে পড়লে সে মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে ইট ভাটার মালিক ও জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন বলেন, আমি মৃত্যুর বিষয়টি শুনেছি তবে এখন ঘটনাস্থলে যেতে পারিনি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
