ইত্তেফাক রিপোর্ট
জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক হলেন দেশের খ্যাতনামা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (পার-১) শামীমা নাসরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন হাসপাতালটির সাবেক পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। তিনি হূদেরাগ চিকিত্সকদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের সর্বাধিক ভোটে নির্বাচিত (বিএসসিআই) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডা. মীর জামাল উদ্দিনকে জাতীয় হূদেরাগ হাসপাতালের স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. কাজল কুমার কর্মকার, ডা. নবিউল ইসলাম সোহেলসহ চিকিত্সক, কর্মকর্তা, কর্মচারীরা অভিনন্দন জানিয়েছেন।
