এ রায় বাংলাদেশের জন্য মাইলফলক

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২২:৪২

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বিচার বাংলাদেশের জন্য এক মাইলফলক বলে মন্তব্য করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। এই রায়ে সেদিন হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের কিছুটা হলেও কষ্টের অবসান হবে। গতকাল মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৬ সালের জুলাইয়ে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা ঘটনার বিচার সমাপ্ত হওয়ার        বিষয়টি যুক্তরাষ্ট্র লক্ষ করেছে। এ রায় বাংলাদেশের জন্য এক মাইলফলক। যুক্তরাষ্ট্র এই হামলার পুরো তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত। বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

এই ভাবগম্ভীর মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণ্য ঐ সন্ত্রাসী হামলা মোকাবিলায় হতাহত বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র আবারও গভীর শোক প্রকাশ করছে।