‘হিন্দু সংস্কৃতি কাশ্মীরিদের’

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০০:৪৭

জম্মু-কাশ্মীর ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন নিউ ইয়র্ক সিটিতে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী। তিনি বলেন, কাশ্মীরিদের সংস্কৃতি আদতে হিন্দু সংস্কৃতি। এখানেই শেষ নয়, জম্মু-কাশ্মীর ইস্যুকে ইসরাইল ও ফিলিস্তিনের সঙ্গে তুলনাও করেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার

কনসাল জেনারেলের মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অস্বস্তিকর হলেও গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেনি ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। যদিও এর আগে জম্মু-কাশ্মীর ইস্যুকে ইসরাইল ও ফিলিস্তিনের সঙ্গে তুলনার তীব্র বিরোধিতা করেছিল মন্ত্রণালয়। ভিডিওতে দেখা গেছে, নিউ ইয়র্ক সিটিতে কাশ্মীরি পন্ডিতদের একটি সামাজিক সভায় কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী বলছেন, ‘কাশ্মীরিদের সংস্কৃতি আদতে হিন্দু সংস্কৃতি। আপনারা অদূর ভবিষ্যতে কাশ্মীর ফিরে পাবেন। এমন ঘটনা বিশ্বে আরও ঘটেছে। ইসরাইল যদি পারে...’