ভোলায় ৪০ মণ হাঙ্গর জব্দ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৮:২৩

ভোলা সদর থানার ইলিশা ফেরি ঘাট এলাকা থেকে ৪০ মণ হাঙ্গর জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোন। এ সময় আনিছ মিয়া নামে এক পাচারকারীকে আটক করা হয়।

 

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এম হায়াত ইবনে সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ইলিশা ফেরি ঘাট এলাকায় ভোলা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৪০ মণ হাঙ্গর উদ্ধার ও একজনকে আটক করা হয়। জব্দকৃত হাঙ্গরের মূল্য চার লাখ ৮০ হাজার টাকা।

 

তিনি জানান, জব্দকৃত হাঙ্গর ভোলার ইউএনও কামাল হোসেন, সহকারী বন সংরক্ষক  জামাল ভূঁইয়া ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মাটিতে পুঁতে রাখা হয় এবং পাচারকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও ভোলা এর নিকট হস্তান্তর করা হয়।

 

 

ইত্তেফাক/ইউবি