জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৬

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্ট আজ সোমবার ইশতেহার ঘোষণা করবে। ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন গতকাল রবিবার সাংবাদিকদের জানান, সকাল ১১টায় রাজধানীর হোটেল পূর্বানীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐক্যফ্রন্টের ইশতেহার প্রকাশ করা হবে।

জানা গেছে, বিএনপি এবার পৃথক কোনো নির্বাচনী ইশতেহার দেবে না। বিএনপি ও ঐক্যফ্রন্টের একটিই ইশতেহার হবে। ঐক্যফ্রন্টের ইশতেহার তৈরির জন্য এর আগে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএনপিপন্থী হিসেবে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্ল্যাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্ল্যাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী রয়েছেন।