কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট বৃদ্ধি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:২১

যাত্রী চাহিদা ও পর্যটনশিল্পের বিকাশে কক্সবাজার রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে নভোএয়ার। ১লা ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ছয়টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। বর্তমানে কক্সবাজার রুটে প্রতিদিন পাঁচটি করে ফ্লাইট পরিচালনা  করছে বেসরকারি এ বিমান সংস্থাটি। এছাড়া নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে পাঁচটি, যশোর রুটে পাঁচটি, সৈয়দপুর রুটে পাঁচটি, সিলেট রুটে দুইটি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।—প্রেস বিজ্ঞপ্তি