একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ইংরেজি জাতীয় দৈনিক ‘দি বাংলাদেশ টুডে’র সম্পাদক ও প্রকাশক জোবায়ের আলম। রোববার বিকাল ৫টা ৩০ মিনিটে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে দলের দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
জোবায়ের আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান এবং ইংরেজি জাতীয় দৈনিক ‘দি বাংলাদেশ টুডে’র সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দ্বায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও পড়ালেখা চলাকালীন ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের কার্জনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০০৯ সালে শিক্ষক হিসেবে যোগদানের পর ঢাবি’র মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি নীল দলের একজন সক্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। ২০১৬ সালে তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন এবং নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতকোত্তরের পাঠ চুকিয়ে তিনি কানাডা ও আমেরিকা থেকে দু’টি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি সামার প্রোগ্রামে অংশ নেন। দীর্ঘদিন প্রবাসে থাকার সময় থেকেই তার মধ্যে চিন্তা আসতে শুরু করে, কীভাবে তিনি তাঁর অবস্থান থেকে জন্মস্থান এবং সেখানকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারেন।
তার মতে, ব্যক্তিগত উদ্যোগে কখনোই একটি এলাকা বা নগরের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব নয়। ঢাকা বিশ্বাবিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গুরুদায়িত্বের ভার আমার ওপর ন্যস্ত। কিন্তু উত্তরাঞ্চলের দুর্যোগপীড়িত মানুষগুলোর জন্যে সবসময়ই আমার মন কাঁদে। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা যদি আমার দক্ষতা, যোগ্যতা ও এলাকার মানুষের প্রতি আমার হৃদয়ের টান বিবেচনা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনীত করেন, তাহলে আমি দেশের মানুষের প্রতি আমার আন্তরিকতা, নিষ্ঠা ও ভালবাসার প্রতিফলন ঘটানোর সুযোগ পাবো।
মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় তাঁর সাথে আরো ছিলেন ‘দি বাংলাদেশ টুডে’র ব্যবস্থাপনা সম্পাদক তাপস রায় সরকার, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) খাকী কামাল হোসেন, সার্কুলেশন ম্যানেজার মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ইফতেখার, মাহী, শাহরিয়ার, সিয়াম, উৎস, ফেরদৌস প্রমুখ।
ইত্তেফাক/ইএইচএম
