বিএমপির ট্রাফিক বিভাগের ফেসবুক পেজ উদ্বোধন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৩৭

বরিশাল অফিস

জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ও জনদুর্ভোগ কমাতে  বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলমের উদ্যোগে ফেসবুক পেজ চালু করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘কিউআর’ কোড স্ক্যান করে ফেসবুক পেজ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মো. সালেহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম জানান, সর্বসাধারণের সেবা দিতে এ ফেসবুক পেজ চালু হয়েছে। যে কেউ ‘কিউআর’ কোড স্ক্যান করে এ পেজে যুক্ত হয়ে সেবা নিতে পারবেন।