চাটখিলে নগরপাড়া গ্রামীণ সড়ক বেহাল

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৪০

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা

চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের নগরপাড়া বীর মুক্তিযোদ্ধা একরামুল হক চৌধুরী সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সূত্র ও সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কটির বিস্তার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের নগরপাড়া থেকে দুলামিয়া পাটোয়ারীবাড়ি হয়ে বীর মুক্তিযোদ্ধা একরামুল হক চৌধুরীর বাড়ি পর্যন্ত। এটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়ক। সড়কটির অধিকাংশ স্থানে বড়ো      বড়ো গর্ত হয়ে আছে।  স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম জানান,           তিনি সড়কটি সংস্কারের জন্য এলজিইডিকে চিঠি দিয়েছেন। এলজিইডি এ ব্যাপারে ব্যবস্থা নেবে।