চাটখিলে ইয়াবাসহ গ্রেফতার চার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৪২

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

চাটখিলে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে দুই জুয়াড়িকে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেফতার করা হয়েছে। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।