কুমিল্লা প্রতিনিধি
ঈগলেটস ক্লাবের জয়ের মধ্য দিয়ে কুমিল্লায় শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। গতকাল বৃহস্পতিবার স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধনী দিনের খেলায় প্রথমে ব্যাট করে ঈগলেটস ক্লাব ৪৫ ওভার খেলে আট উইকেটে ২৩৬ রান তোলে। জবাবে আজাদ স্পোর্টিং ক্লাব ৩৬ ওভার খেলে ১৫১ রানে অলআউট হয়।
এবারের লিগে চার গ্রুপে ১২টি দল অংশ নিচ্ছে। লিগটির উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবুল ফজল মীর। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম চপল, বাদল খন্দকার, খায়রুল আলম সোহাগ প্রমুখ।
