কুড়িগ্রামে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০১:২৭

কুড়িগ্রামের উলিপুরে বিলুপ্ত প্রজাতির অসুস্থ একটি শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যার সময় শকুনটি উদ্ধার করে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুড়ির ডারা বাজারে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ইন্দারারপাড় বুড়িতিস্তা নদীর পাড়ে সন্ধ্যার দিকে অসুস্থ শকুনটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন সেটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী সুড়ির ডারা বাজারে এনে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষজন শকুনটি দেখতে সেখানে ভিড় জমাতে থাকে। 

খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের লোকজন এসে বিলুপ্তপ্রায় পাখিটিকে উদ্ধার করেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান বলেন, চিকিৎসা দেওয়ার পর পাখিটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।  

ইত্তেফাক/জেডএইচ