সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক হাজার ৭৫৪ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব। তারা হলেন-স্বামী মিলন মোল্লা (৩২) ও স্ত্রী জাহানারা বেগম (২৬)। শনিবার রাত ৩টার দিকে চিটাগাং রোডের চাঁন সুপার মার্কেটের সামনে  থেকে তাদের আটক করা হয়।

র্যাব জানিয়েছে, শনিবার রাতে র্যাব-৩ এর একটি দল জানতে পারে, চাঁন সুপার মার্কেটের সামনে ইয়ারা কেনাবেচার জন্য কয়েকজন মাদক ব্যবসায়ী একত্রিত হয়েছে। এরপরই তারা সেখানে অভিযান চালান। ইয়াবাসহ আটক করা হয় মিলন ও জাহানারাকে। তারা সিলেট থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জে আনেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।