চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে বৃহস্পতিবার বিকালে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম রণজিত চন্দ্র সেন ওরফে শম্ভু সেন (৭৮)। তিনি চাটমোহর ভূমি অফিসের অবসরপ্রাপ্ত এমএলএসএস ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রণজিত সেন শম্ভু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। পরে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
