তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
তিতাসে এক দিনে তিন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার জগতপুর দশানীপাড়া, দুলারামপুর ও মাছিমপুর নাগেরচর থেকে লাশ উদ্ধার করে শুক্রবার কুমিল্লা মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগতপুর দশানীপাড়া থেকে রফিক মিয়ার মেয়ে রুবি আক্তারের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ দিকে সন্ধ্যার পর দুলারামপুর গ্রামের মৃত মঙ্গল মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৭০) এবং মাছিমপুর নাগেরচর গ্রামের বাদশা মিয়ার মেয়ে পান্না আক্তারের (১৪) লাশ উদ্ধার করা হয়।
তিতাস থানা ওসি সৈয়দ আহসানুল ইসলাম জানান, উদ্ধার তিন জনই মানসিক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনটি ঘটনায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।
