আনিসুল হকের ২য় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:০৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। ডিএনসিসির মেয়র হিসেবে মাত্র দুই বছর দুই মাস ২৪ দিন দায়িত্ব পালন করেন আনিসুল হক। এই অল্প সময়ে তিনি ঢাকাবাসীকে একটি স্বপ্নে শহর দিতে চেয়েছিলেন। যার জন্য বিভিন্ন উদ্যোগও নিয়েছিলেন তিনি। আনিসুল হকের জন্ম নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯৫২ সালে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আনিসুল হক ছিলেন একজন সফল ব্যবসায়ীও। ১৯৮৬ সালে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘মোহাম্মদী গ্রুপ’ প্রতিষ্ঠা করেন। তিনি ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হন তিনি।