কংগ্রেসের সঙ্গে জোট গড়লেও দলটির প্রধান রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে চায় না বিরোধী দলগুলো। গতকাল রবিবার চেন্নাইয়ে বিরোধীদের সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বৈঠক হয়। এই সময় ডিএমকে প্রধান এম কে স্টালিন রাহুলকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করার প্রস্তাব দেন। তিনি বলেন, ফ্যাসিস্ট মোদী সরকারকে হটাতে রাহুল গান্ধীর সক্ষমতা আছে। তার হাতকে আমাদের শক্তিশালী করা উচিত। বৈঠকের একটি সূত্র জানায়, সমাজবাদী পার্টি, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, তৃণমূল কংগ্রেস এবং ফারুক আব্দুল্লাহর ন্যাশনাল কনফারেন্স স্টালিনের এই বক্তব্যের বিরোধিতা করে। তারা রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দেখতে চান না। - এনডিটিভি
