বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
খুলনা পল্লী বিদ্যুত্ সমিতির ১৯তম বার্ষিক সদস্য সভা উপজেলার ঠিকরাবন্দ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমিতি বোর্ডের সভাপতি সৈয়দ আলী আফজালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ইকবাল হোসেন। প্রতিবেদন পেশ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেন। সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এমএস) সাঈদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিজিএম হাওলাদার ফজলুর রহমান, এলাকা পরিচালক শেখ মাহমুদুল কালাম, মোড়ল মাহমুদ আছলাম, মানস কুমার রায় প্রমুখ। সমিতির ২০১৮-১৯ অর্থবছরে আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ এসএম মঞ্জুরুল আলম। নিয়মিত বিদ্যুত্ বিল পরিশোধ করায় সভায় ৪৮ গ্রাহককে পুরস্কৃত করা হয়।
