অসুস্থ সেই হাতির মৃত্যু, চিকিৎসা না পাওয়ার অভিযোগ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৯:২৪

বান্দরবানের লামায় অসুস্থ সেই হাতিটি মারা গেছে। হাতিটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বড়ছন খোলার আগা নামক স্থানে মারা যায়। শনিবার হাতিটিকে মাটি চাঁপা দেওয়া হয়। 

স্থানীয়দের মতে, হাতিটি দীর্ঘদিন ধরে বড়ছন খোলার আগায় অসুস্থ অবস্থায় পড়ে থাকার পর শনিবার মৃত্যু হয়। যথা সময়ে চিকিৎসা না পাওয়ায় হাতিটি মারা যায় বলে জানিয়েছে এলাকাবাসী। গত এক মাসে এ নিয়ে ৩টি হাতির মৃত্যু হলো।

ফাঁসিয়াখালী ইউপি মেম্বার মো. আলমগীর চৌধুরী জানান, বড়ছন খোলার একটি বাগানে এই হাতিটি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে অবস্থান করে আসছে। শারীরিক দুর্বলতার কারণে সে নড়াচড়া করতে পারেনি। তার মতে যথাযথ চিকিৎসা না পাওয়ায় হাতিটির মৃত্যু হয়েছে। 

লামা সদর রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন জানান, হাতির অসুস্থতার খবর পেয়ে ডুলাহাজারা সাফারি পার্কের ভ্যাটেরিনারি সার্জন এনে  চিকিৎসা প্রদান করা হয়।

ইত্তেফাক/জেডএইচ