‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার অধিকার কারো নেই’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৪

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন মালেশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রবিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, বায়তুল মুকাদ্দাস শহরে মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ অবস্থিত এবং এ শহরটি চিরদিন ফিলিস্তিনিদের মালিকানায় ছিল। 

তিনি আরো বলেন, বিশ্বের কোনও কোনও সরকার বায়তুল মুকাদ্দাসকে ইজরায়লের মতো এমন একটি সরকারের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছে যার সঙ্গে এই নগরীর বিন্দুমাত্র সম্পর্ক নেই। 

এছাড়া তিনি বলেন, মুসলমানদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাধিয়ে দেওয়ার লক্ষ্যে এটি একটি ষড়যন্ত্র।  

শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা দেন।  তবে  পশ্চিম জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দিলেও অস্ট্রেলিয়ার দূতাবাস শিগগিরই সেখান থেকে সরানো হচ্ছে না বলে জানানো হয়।

আরো পড়ুন: দাম কমলো বিলাসবহুল টেসলা’র​ 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, 'পশ্চিম জেরুজালেমের পরিস্থিতি ও অবস্থা পর্যালোচনা করে আমরা আমাদের দূতাবাস স্থানান্তর করার সিদ্ধান্ত নিব।' 

উল্লেখ্য, জেরুজালেম ইহুদি, খিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষের পবিত্র স্থান। আমেরিকাই প্রথমবার ১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েল প্রতিষ্ঠার পর জেরুজালেমকে তাদের রাজধানীর স্বীকৃতি দেয়। 

ইত্তেফাক/এসআর