ঘাটাইলে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৪:২৮

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে বাস ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো চারজন। সোমবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহন ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— ঘাটাইল উপজেলার বিয়ারা গ্রামের ইউনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কইয়ারচলা গ্রামের হোসেন আলীর ছেলে কবির হোসেন (১৯)। তিনি ফুলবাড়িয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো।

 

আহতরা হলেন, ঘাটাইল উপজেলার রিনা বেগম (৪০), রহিমা বেগম (৪২), চায়না (৩৮) ও কলেজছাত্র আফজাল হোসেন (২১)।

 

ইত্তেফাক/এএম