মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট উত্তরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত জিরু মাতুব্বর (২৫) মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের ইলিয়াছ মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট উত্তরপাড় নামক স্থানে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস টেকেরহাটগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী জিরু মাতুব্বর গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় জিরুকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: ১২ দিন ধরে নিখোঁজ পুলিশ কন্সটেবল তৌহিদুজ্জামান
রাজৈর থানার ওসি মোঃ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
