ব্যান্ডফেস্টে তরুণদের উপচে পড়া ঢল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০০:১৩

চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর অনুষ্ঠিত ষষ্ঠ ব্যান্ডফেস্টে তরুণদের উপচে পড়া ঢল নেমেছিল। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর মাতিয়েছে চ্যানেল আই প্রাঙ্গণ। এই ব্যান্ডফেস্টের উদ্যোক্তা ছিলেন কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, যার হাত ধরে চ্যানেল আই চত্বরে পাঁচ বছর আগে শুরু হয়েছিল এই ব্যান্ডফেস্ট। গতকাল ১ ডিসেম্বর সকালে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ব্যান্ডফেস্টের উদ্বোধন করেন। এরপর ব্যান্ড এলআরবির সদস্যরা পারফরম করেছেন। বিকেল থেকে মঞ্চ মাতিয়েছেন টিপু, এস আই টুটুল, রাহুল আনন্দ, বাপ্পা মজুমদার, হাসান প্রমুখ।

এবার অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল ফিডব্যাক, অবসকিউর, আর্ক, ভাইকিংস, আর্টসেল, ধ্রুবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সিম্ফনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল। ব্যান্ডফেস্ট সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।