চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহের আহ্বান

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০০:১৪

আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। গতকাল রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আবেদনপত্র সংগ্রহ এবং ৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে।