ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের অভিষেক ও মেধাবৃত্তি অনুষ্ঠান

চাঁদপুরের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০০:২৪

চাঁদপুরের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকায় কর্মরত চাঁদপুরের কৃতী সন্তানেরা। চাঁদপুরের পর্যটন, রাস্তাঘাটসহ নানাবিধ কাজের দৃশ্যমান উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নেওয়া হবে। শুক্রবার ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের অভিষেক ও মেধাবৃত্তি অনুষ্ঠানে এসব অঙ্গীকার করেন তারা।

অনুষ্ঠানে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ ঢাকায় কর্মরত চাঁদপুরের আলোকিত মানুষগুলো একত্রিত হয়ে চাঁদপুরকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফোরামের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে সংগঠনের সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়।  ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি বিকাল ৪টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল এমপি, গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, সাবেক এমপি অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, ভূমিসচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, প্রধান কার্যালয়ের সচিব (নির্বাহী চোয়ারম্যান, স্কিল ডেভেলপমেন্ট) ফারুক হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক পরিকল্পনাসচিব হাবিব উল্লাহ মজুমদার, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, ঢাকার সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবর রহমান, এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আইনুল কবির, ঢাকাস্থ চাঁদপুর অফিসার্স ফোরামের সভাপতি অতিরিক্ত সচিব আবদুল হক, বাংলদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) ড. শাহাদাত হোসেন পাটোযারী, জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. এহসানুল হক পাটওয়ারী, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলি হোসেন প্রধানিয়া, বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা, শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রকল্প পরিচালক ড. হারুনুর রশিদ রুবেল, যমুনা গ্রুপের পরিচালক এ বি এম সামছুল হাসান, দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের, দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম।

আলোচনা ও অভিষেক অনুষ্ঠানের পর ফোরামের সদস্যদের সন্তানদের মধ্যে যারা পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের মেধা বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।