মেক্সিকোতে বন্দুকযুদ্ধে নিহত ২১

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০০:২৬

মেক্সিকোতে বন্দুকযুদ্ধে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক পাচারকারীদের এই বন্দুকযুদ্ধ হয়। হোয়াহুইলা স্টেটের সরকার জানিয়েছে, সাত বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। টেক্সাস সীমান্তের ভিলা ইউনিয়নে বন্দুকযুদ্ধের পর ১০ জনের মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া শনিবার দুপুরে মাদক পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ে চার পুলিশ নিহত হয়েছেন। -রয়টার্স