রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানে জানাজা সম্পন্ন

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৫

নেত্রকোনার মদন পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এস সিদ্দিকুর রহমানের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ২টায় উপজেলা পাবলিক হল মাঠে মুক্তমঞ্চে এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। এরপর প্রথম ও দ্বিতীয় জানাজা বিকাল ৩টায় দেওয়ান বাজার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

রবিবার রাতে দেওয়ান বাজার রোডের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা এম এস সিদ্দিকুর রহমান (৬৭) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুন: পাঁচটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও অর্থাভাবে ফাতেমার ভর্তি অনিশ্চিত

তার পরিবার বর্তমানে আমেরিকায় অবস্থান করছে। তার মৃত্যু সংবাদ শুনে পরিবারের সদস্যগণ দেশে ফিরে  আসছে। তাদের ফেরার অপেক্ষায় বীর মুক্তিযোদ্ধার লাশ নিজ বাড়িতে লাশবাহী  শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়িতে রাখা হয়েছে।