চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৫০

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় গৌরিপুর এলাকায় ভ্যান চুরির অভিযোগে সুমন হাওলাদার (৩৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি গোয়ালন্দ উপজেলার নতুন ব্রিজ এলাকার দুলাল হাওলাদারের ছেলে। 

সোমবার দুপুর ১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবলু প্রামানিক (৪০) নামের এক ব্যক্তিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের মোজাহার প্রামানিকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোররাতে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরিপুর এলাকার সিদ্দিকের বাড়ি থেকে ভ্যান চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন সুমন। স্থানীয়রা সুমনকে গণপিটুনি দেন তাকে উদ্ধার করে স্থানীয় বাবলু ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুনঃ মরে গেলেও নির্বাচন বর্জন করবো না: কামাল হোসেন

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, সুমনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ হাসপাতাল এলাকা থেকে বাবলু প্রামানিক ও লাশ বহন করে আনা নছিমনের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা  হয়েছে। 

ইত্তেফাক/কেকে